7:46 pm, Wednesday, 11 November 2026

ছেলেকে নিয়ে সংসদে গেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (১১ নভেম্বর) ছেলেকে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি।

ছেলেকে রাজনীতিতে আনবেন কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এটা ওর (ছেলে) ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না রাজনীতিতে আসব কি না। আমার পরিবার রাজনৈতিক পরিবার। রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে। ’ তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিতে অনেক অত্যাচার সহ্য করেছি। আমার সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিল, তাদের অনেকে ঝরে পড়েছে। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা আছে। অনেকে অংশগ্রহণ করতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। ’ এ সময় মির্জা আব্বাসের ছেলে আজান বলেন, ‘পড়ালেখাসহ নানা কারণে দেশের বাইরে থাকতে হয়েছে। আমি মনে করি, এখন বাবার পাশে থাকাটা আমার জন্য জরুরি। সবকিছুতেই বাবা আমার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই। ’ বাবার রাজনীতির হাল ধরবেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সৌদিগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ছেলেকে নিয়ে সংসদে গেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

Update Time : 07:19:06 pm, Wednesday, 11 November 2026