6:56 pm, Wednesday, 11 November 2026

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী মাসে (ডিসেম্বর) লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত হবে বড় দিনের ছু্টি। তবে প্রতিষ্ঠানের স্তর ভেদে ছুটির দিনে ভিন্নতা রয়েছে। ছুটির তালিকাগুলো যাচাই করে দেখা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে শীতকালীন অবকাশ। ২০ ডিসেম্বর রোববার হওয়ায় তার আগের দুই দিন শুক্র ও শনিবার বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। শীতকালীন অবকাশ শেষ হবে ২৯ ডিসেম্বর (মঙ্গলবার)। এর মধ্যে ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি থাকবে।

সেই হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে সব মিলিয়ে টানা ১২ দিনের ছুটি। মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী ডিসেম্বরের শেষে ১২ দিনের শীতকালীন অবকাশ রয়েছে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। ২০ ডিসেম্বর (রোববার) ছুটি শুরু হয়ে থাকবে ২০ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। ছুটির শুরুর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি।

এর আগের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার, সেই হিসেবে পরের দুই দিন সাপ্তাহিক ছুটি পাচ্ছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সব মিলিয়ে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৮ দিন। মাদ্রাসায় ছুটি ১৫ দিন মাদ্রাসায় ছুটি ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এর আগে পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে।

সব মিলিয়ে সরকারি ও বেসরকারি (স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাসমূহে ছুটি থাকবে ১৫ দিন। এই ছুটির মাধ্যমে ২০২৬ সালের ছুটি শেষ হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এই ছুটির সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি কাটায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা দুই দিন বেশি ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

২০২৭ সালে ছুটি ৭০ দিন ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এই তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে। খসড়া তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭০ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে রাখা হয়েছে আরও দুই দিন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

Update Time : 06:20:29 pm, Wednesday, 11 November 2026