8:58 pm, Wednesday, 11 November 2026

পূর্বধলায় লাইসেন্সবিহীন ডেন্টাল প্রতিষ্ঠান চালানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার পূর্বধলায় অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান ও বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনার দায়ে এক প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ্ববর্তী “ডেন্টাল এইড” নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দণ্ডপ্রাপ্ত মো. আল আমীন (২৯) উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বৈধ লাইসেন্স ও ডেন্টাল নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটির মালিক মো. আল আমীনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

পূর্বধলায় লাইসেন্সবিহীন ডেন্টাল প্রতিষ্ঠান চালানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা

Update Time : 08:33:35 pm, Wednesday, 11 November 2026