8:24 pm, Wednesday, 11 November 2026

সুন্দরবনে তিন দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন—এই স্লোগানকে সামনে রেখে দেশের পর্যটন মানচিত্রে একটি স্বতন্ত্র ও বিশেষ পরিচিতি গড়ে তুলেছিল উপকূলীয় জেলা সাতক্ষীরা। বাংলাদেশের একমাত্র এই জেলা থেকেই পর্যটকেরা সহজে সড়কপথে সুন্দরবনের কোলঘেঁষে পৌঁছাতে পারেন এবং গাড়িতে বসেই উপভোগ করতে পারেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য।

তবে সম্ভাবনাময় এই পর্যটনশিল্প এখন এক গভীর ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। সুন্দরবন ভ্রমণে এক পর্যটকের অনভিপ্রেত নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি (পাস) অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বন বিভাগ। এই আকস্মিক সিদ্ধান্তে সাতক্ষীরার মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আশপাশের এলাকার পর্যটন ব্যবসায়ী, বোট ও ট্রলার মালিক, ট্যুর গাইড এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে তীব্র দুশ্চিন্তা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাদের আশঙ্কা, একটি বিচ্ছিন্ন ঘটনাকে ঢাল করে নেওয়া এই হঠকারী সিদ্ধান্ত উপকূলীয় অঞ্চলের উদীয়মান পর্যটন খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। জানা গেছে, গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সুন্দরবনের ভেতর এক দিনের ডে-ট্যুর বা ভ্রমণের অনুমতি আগের নিয়মে চালু থাকলেও কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ এবং বনের মধ্যে রাত্রিযাপনের পাস সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারির প্রস্তুতি চলছে। এই কড়াকড়ির নেপথ্যে রয়েছে সাম্প্রতিক একটি মর্মান্তিক ঘটনা। গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকা উপজেলার পর্যটক রিয়াজ আহমেদ। পরে দীর্ঘ তল্লাশির পর গত ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই একটি মাত্র দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো সাতক্ষীরা রেঞ্জের তিন দিনের রাত্রিযাপন পাস স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠ-বডির ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক দিনের অনুমতি পূর্বের নিয়মে বহাল থাকবে।

নিষেধাজ্ঞা কত দিন বলবৎ থাকবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। হুমকির মুখে উপকূলীয় অর্থনীতি ও কর্মসংস্থান সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন জনপদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনজীবিকার সঙ্গে পর্যটনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। নদী, খাল, বনের সবুজ বেষ্টনী ও সমৃদ্ধ জীববৈচিত্র্য দেখতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।

এই পর্যটনকে কেন্দ্র করে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে গড়ে উঠেছে শত শত পর্যটকবাহী বোট ও ট্রলার, আধুনিক রিসোর্ট, খাবার হোটেল, পরিবহন সেবা এবং গাইডভিত্তিক অসংখ্য কর্মসংস্থান। হঠাৎ করে তিন দিনের রাত্রিযাপন পাস বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। এনজিও ও ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে পর্যটকবাহী জলযান বা বোট তৈরি করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

বোট মালিক জাহাঙ্গীর আলম আক্ষেপ করে বলেন, ঋণ নিয়ে বোট বানিয়েছি পর্যটকদের সেবা দেওয়ার জন্য। এখন যদি রাত্রিযাপনের পাসই বন্ধ করে দেওয়া হয়, তবে পর্যটকেরা কেন আসবেন? আমরা কীভাবে এই ঋণের টাকা পরিশোধ করব, পরিবার চালাব কীভাবে? মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ পয়েন্ট থেকে পর্যটকেরা নিরাপদে সুন্দরবন ভ্রমণ করে আসছেন।

অতীতে এমন মর্মান্তিক ঘটনা কখনো ঘটেনি। এটি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন ঘটনা। একটি অনভিপ্রেত ঘটনাকে অজুহাত করে পুরো অঞ্চলের পর্যটন কার্যক্রম স্তব্ধ করে দেওয়া চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। অতীতেও ঘটেছে দুর্ঘটনা, তবে বন্ধ হয়নি অন্য রেঞ্জ স্থানীয় ট্যুর গাইড ও পর্যটন বিশ্লেষকরা বলছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব অবশ্যই বন বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের।

কিন্তু সুনির্দিষ্ট কোনো তদন্ত বা কার্যকর নিরাপত্তাব্যবস্থা জোরদার না করে হঠাৎ পুরো রেঞ্জের তিন দিনের পাস বন্ধ করে দেওয়া কোনো বাস্তবসম্মত সমাধান হতে পারে না। তারা তুলে ধরেছেন অতীতের বেশ কিছু নজির। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক আব্দুল্লাহ।

এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী জালি বোট ডুবে ১৩ পর্যটক আকস্মিক বিপদে পড়েছিলেন। ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে জালি বোট ডুবির ঘটনা ঘটেছিল। কিন্তু সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট রেঞ্জের পর্যটন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়নি। অভিজ্ঞ ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ প্রশ্ন রেখে বলেন, অন্য রেঞ্জে যখন বড় দুর্ঘটনা ঘটেছে, তখন তো পর্যটন বন্ধ হয়নি।

তবে অতি আত্মবিশ্বাসী পর্যটকদের অসতর্কতা বা বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনার দায় কেন কেবল সাতক্ষীরা রেঞ্জের ওপর চাপানো হবে? এটিকে আমরা সাতক্ষীরা রেঞ্জের পর্যটন সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করার গভীর কোনো ষড়যন্ত্র বলে মনে করছি। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকলে ভ্রমণপিপাসুরা সুন্দরবনের অন্যান্য রুট বা রেঞ্জের (যেমন মোংলা, শরণখোলা বা পাইকগাছা) দিকে মুখ ফিরিয়ে নেবেন।

এতে পর্যটন ব্যবসার মানচিত্রে সাতক্ষীরা মারাত্মকভাবে পিছিয়ে পড়বে। দীর্ঘ ৩০-৩৫ বছরের পরিশ্রমে গড়ে ওঠা এই শিল্প মুখ থুবড়ে পড়লে বেকার হয়ে পড়বেন হাজারো প্রান্তিক মানুষ। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী, গাইড ও স্থানীয় সুধীসমাজ অবিলম্বে বন বিভাগের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ঢালাওভাবে নিষেধাজ্ঞা জারি না করে পর্যটকদের জন্য সুনির্দিষ্ট সুরক্ষা নির্দেশিকা প্রণয়ন, ট্রলারগুলোর নিরাপত্তা মানদণ্ড নিশ্চিতকরণ এবং দ্রুততম সময়ের মধ্যে তিন দিনের রাত্রিযাপন পাস পুনরায় চালুর জোরালো দাবি জানিয়েছেন তারা। অন্যথায় উপকূলীয় অঞ্চলের অর্থনীতি রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সুন্দরবনে তিন দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

সুন্দরবনে তিন দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

Update Time : 08:05:53 pm, Wednesday, 11 November 2026