4:17 pm, Monday, 23 November 2026

আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন আশির দশকের ভিনটেজ আউটফিটে ।

ভিনটেজ ফ্যাশনের প্রতি কিম কার্ডাশিয়ানের আগ্রহ নতুন নয়। বিভিন্ন সময়ে বিখ্যাত ফ্যাশন হাউসের আর্কাইভ থেকে বেছে নেওয়া পোশাকে দেখা গেছে তাঁকে। এবার প্রায় চার দশক আগের ডিজাইনার পোশাকে নজর কাড়লেন এই তারকা।

তাঁর এবারের লুকের বিশেষত্ব, ফরাসি ফ্যাশন হাউস প্যাকো রাবানের ১৯৮৯ সালের বসন্ত-গ্রীষ্মের ওত কুতর সংগ্রহের একটি দুর্লভ গাউন।

নিজের সিরিজ ‘অলস ফেয়ার’-এর দ্বিতীয় সিজনের প্রচারণার অংশ হিসেবে ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম। অনুষ্ঠান শেষে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন ‘পিচি প্যাকো’ ক্যাপশনে।

ল রোচের স্টাইলিংয়ে কিমের পরনে ছিল হালকা পিচ রঙের ওয়ান-শোল্ডার গাউন। এর ওপরের অংশ তৈরি হয়েছে শত শত ধাতব চাকতি বা মেটাল ডিস্ক দিয়ে। এক কাঁধ খোলা নকশার আউটফিটটির আরেকটি আকর্ষণীয় ফিচার হল কোমরের কাছে  কাটআউট নকশা, পেছনের অংশও ছিল পুরোপুরি ব্যাকলেস।

কোমর থেকে নেমে আসা লম্বা সিল্ক-ক্রেপের স্কার্টটি গোড়ালি পর্যন্ত ছড়িয়ে আছে । ডিস্কের ঝলমলে ভাব আর স্কার্টের নরম ড্রেপিংয়ে তৈরি হয়েছে আলাদা আবেদন। সঙ্গে পরেছেন হিল।

ধাতব উপকরণ দিয়ে পোশাক তৈরির জন্য প্যাকো রাবানের নকশা ফ্যাশন দুনিয়ায় বিশেষ পরিচিতি পেয়েছিল। আশির দশকের সেই স্বতন্ত্র নান্দনিকতার ছাপ রয়েছে কিমের গাউনেও।

এই পোশাকের সঙ্গে কিমের মেকআপে  প্রাধান্য পেয়েছে ন্যুড-পিচ টোনের ব্লাশ ও ন্যুড লিপকালার। নজর কেড়েছে চোখের সাজও। মাঝখানে সিঁথি করে চুল খোলা রেখেছেন তিনি। পোশাকের নকশাকে প্রাধান্য দিতে কোনও গয়নাই পড়েননি এই তারকা।

এর আগেও মেরিলিন মনরোর পোশাক কিংবা থিয়েরি মুগলারের নকশা করা আর্কাইভাল পোশাক পরে আলোচনায় এসেছেন কিম। পুরোনো দিনের নকশাকে সমসাময়িক উপস্থাপনায় ফিরিয়ে আনার এই প্রবণতায় যুক্ত হলো তাঁর ‘পিচি পাকো’ লুক।

প্রায় চার দশক আগের গাউনটি পরেও তিনি বুঝিয়ে দিলেন, ফ্যাশনে সময় পেরোলেও ভালো নকশার আবেদন ফুরায় না।

ছবি: ইন্সটাগ্রাম

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক

Update Time : 10:15:45 am, Monday, 23 November 2026