7:59 pm, Tuesday, 24 November 2026

উপকূলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মতি জানিয়েছে বিশ্বব্যাংক। আজ সোমবার সকালে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, বৈঠকে ঢাকা শহরের জনসংখ্যার চাপ, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, ঢাকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কয়েকটি বস্তিতে মডেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুই বছরের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক পাশে রয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিয়ের জন্য চাপ কিশোরীর, কথা–কাটাকাটি ও ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা করেন তরুণ

উপকূলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী

Update Time : 07:35:46 am, Tuesday, 24 November 2026