4:57 am, Thursday, 26 November 2026

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন। আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিচালনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন।

উপজেলাভিত্তিক ভোটার তালিকায় কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল নির্বাচন সংশ্লিষ্ট প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের আইন মেনে নির্বাচনী আচরণবিধি অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থানের বার্তা সংবাদ, প্রতিবেদন, ছবি ও লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন সুপার ষ্টার গ্রুপের এমডি হারুন অর রশিদ

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার

Update Time : 02:10:50 am, Thursday, 26 November 2026