12:59 am, Thursday, 26 November 2026

রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ কত, জানাল অর্থ মন্ত্রণালয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। এক বছরে এসব ব্যাংকে আমানত বাড়লেও, সে তুলনায় ঋণ বিতরণ অনেক কম হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংকে এক বছরে আমানত বেড়ে প্রায় ৫২ হাজার কোটি টাকা হলেও, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা।

গত সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক এক সাত শতাংশ হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। ছয় ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ১ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা, যার বড় অংশই জনতা ব্যাংকের।

অতীতের অনিয়ম ও দুর্বলতা দূর না করলে, শুধু মূলধন দিয়ে লাভ হবে না বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইরান যুদ্ধ বন্ধে পুরোনো কৌশলে ডেমোক্র্যাটরা, ট্রাম্পকে থামানো যাবে?

রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ কত, জানাল অর্থ মন্ত্রণালয়

Update Time : 12:46:02 am, Thursday, 26 November 2026