11:34 pm, Thursday, 9 July 2026

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইউনুছ (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) ও চার বছরের ছেলে মো. সোলেমান, জুয়েল (২৭) ও তার স্ত্রী কুলসুমা আক্তার (২৩)। এর আগে ঘরের ওপর পাহাড় ধসে পড়ে রেহেনা বেগম নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। অব্যাহত বৃষ্টির কারণে বৃহস্পতিবার ভোর চারটার দিকে আচমকা পাহাড় ধসে মো. ইউনুছ ও জুয়েলের ঘরের ওপর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় আক্রান্ত্রদের উদ্ধার করেন।

ততক্ষণে দুই পরিবারের ৫ সদস্য মারা যান। এদিকে একই রাত দেড়টার দিকে ইউনিয়নের উত্তর পাড়ায় আজিজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগমের ঘরে পাহাড় ধসে পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হন। এ খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহাগড়া উপজেলার মা মনি জেনারেল হসসপাতালে ভর্তি করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কাইছার হামিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। গত চার দিনে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়। কিন্তু অনেকেই গুরুত্ব না দিয়ে ঝুঁকি নিয়ে বসবাস করছিল। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫

Update Time : 09:25:54 am, Thursday, 9 July 2026