4:52 am, Sunday, 19 July 2026

বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে রেফারির ওপর!

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বকাপের ফাইনালের আগে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা দাবি করেছেন, রেফারি যদি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে শিরোপা জিতবে স্পেন।

স্পেনের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান লাপোর্তা। তিনি বলেন, শুরু থেকেই তিনি স্পেনের পক্ষেই আছেন এবং তার বিশ্বাস, নিরপেক্ষ রেফারিং হলে লা রোহার শিরোপা জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

লাপোর্তার ভাষায়, তিনি আগেই বলেছেন যে ফাইনালে তার পূর্ণ সমর্থন স্পেনের প্রতি। রেফারি যদি নিজের পেশাদারিত্ব বজায় রাখেন এবং কোনো পক্ষপাত না করেন, তাহলে স্পেনের জয়ের সম্ভাবনা অনেক বেশি।

স্পেনের সাবেক মিডফিল্ডার ও সাবেক রিয়াল কোচ জাবি আলোনসোও স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। তবে তিনি লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে কোনোভাবেই হালকাভাবে নিতে রাজি নন। তার মতে, কঠিন পরিস্থিতি থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে জয়ের যে মানসিকতা আর্জেন্টিনা দেখিয়েছে, তা দলটিকে ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মেসির সাবেক এই সতীর্থ মনে করেন, ফাইনালে কোনো একক ফেবারিট নেই। তার মতে, মেসি পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং দু’দলের শক্তির ভারসাম্য বিবেচনায় এটি হতে যাচ্ছে সমানে সমানের লড়াই।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় কুয়েত

বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে রেফারির ওপর!

Update Time : 09:09:38 am, Saturday, 18 July 2026