2:24 am, Friday, 7 August 2026

সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ ছাড়া ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ধরার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলে স্থানীয় লোকজন। ফলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন বাড়ির সামনে হামলা এবং প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর পুলিশের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।

পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমরা ঘটনার তদন্ত করছি। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সাকিব আল হাসানের বাড়িতে হা/মলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

ওজন নিয়ন্ত্রণে রাখতে চিয়া সিড ফ্ল্যাক্সসিড নাকি ইসবগুল

সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

Update Time : 11:16:10 am, Thursday, 6 August 2026