রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন তিনি।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই সংসদ সদস্য । সেই সঙ্গে ‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বলে জানিয়েছেন রুমিন ফারহানা।





















