7:18 pm, Friday, 21 August 2026

ইরানে সরকার পতনে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরান সরকারের পতন ঘটাতে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য চীনসহ অন্যান্য দেশগুলোকেও আহ্বান জানান তিনি। যদিও ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা কতদিন চলতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি মার্কিন অর্থমন্ত্রী।

এরআগে ইরানের অর্থনীতিতে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, এই হুমকি দিয়ে মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে জোট গঠনের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। যদিও, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক ডি-ডে অভিযানের সমালোচনা করেছে চীন। এসময় অতিরিক্ত নিষেধাজ্ঞা চলমান বিরোধ মেটাতে ব্যর্থ হবে বলেও সতর্ক করেছে বেইজিং।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে ইরান। এছাড়াও স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থ ইস্যুতে ইরান কখনোই নতি স্বীকার করবে না বলে সাফ অবস্থান তেহরানের।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ইরানে সরকার পতনে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

Update Time : 06:18:55 pm, Friday, 21 August 2026