বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও ইকোট্যুরিজম বন্ধ রয়েছে। এই সময়ে জেলে, বাওয়ালি, মৌয়ালি কিংবা পর্যটকদের সুন্দরবনে প্রবেশের সুযোগ নেই।
কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও পুরোপুরি বন্ধ হয়নি মানুষের প্রবেশ। মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে একের পর এক জেলে আটক হচ্ছেন। বন বিভাগের দাবি, একদিকে নিয়মিত অভিযান ও দিন-রাত টহল চলছে, অন্যদিকে সুযোগ বুঝে লোকজন বনের ভেতরে ঢুকে পড়ছে।





















