11:35 am, Friday, 6 November 2026

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কালীগঞ্জ বাজারের তৈয়বুর রহমান (৩৬) ও সরঞ্জাই ইউনিয়নের মণ্ডলপাড়ার মো. মিজানুর রহমান (৪৭)। তাদের মধ্যে তৈয়বুর রহমানকে ২০ হাজার টাকা এবং মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য ও ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়।

তানোর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল বলেন, সার বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সসহ সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া সার বিক্রি কিংবা কৃষকদের হয়রানি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

লাইসেন্স ছাড়া সার বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান জানান, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে সার বিক্রির কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান,আমন মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে অবৈধ ব্যবসা কমার পাশাপাশি কৃষকেরা হয়রানি ও অতিরিক্ত দামের হাত থেকে রক্ষা পাবেন। এদিকে চলতি আমন মৌসুমে রাজশাহীর বিভিন্ন এলাকায় সার সরবরাহ ও দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

বিশেষ করে এমওপি সার নিয়ে সংকট ও সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে তানোরে লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশজুড়ে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, সঙ্গে রয়েছে বৃষ্টির আভাস

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Update Time : 06:46:24 pm, Friday, 21 August 2026