কলেরা সংক্রমণ প্রতিরোধে দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলায় আজ (২২ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুই ডোজের ওরাল কলেরা টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
পরবর্তীতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময়সূচি মেনে দুই ডোজের টিকা গ্রহণ করা বাধ্যতামূলক।

















