1:05 am, Saturday, 22 August 2026

আল-আকসা স্মৃতি ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন।

  • SI Wasim
  • Update Time : 12:05:57 am, Saturday, 22 August 2026
  • 38
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানবতার সেবায় এক বছর: আল-আকসা স্মৃতি ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

অসহায়, হতদরিদ্র, অসুস্থ ও অজ্ঞাতপরিচয় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে আসছে আল-আকসা স্মৃতি ফাউন্ডেশন।

মানবিক ও সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে পূর্ণ করেছে এক বছর।

এক বছর পূর্তি উপলক্ষে আজ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ বর্ষপূর্তি ও দোয়ার আয়োজন কর্মসূচি। এ সময় ফাউন্ডেশনের এক বছরের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আল-আকসা স্মৃতি ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা। কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসা বা অপারেশনের জন্য অর্থের প্রয়োজন হলেও পরিবারের সামর্থ্য না থাকলে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। একইভাবে শারীরিকভাবে অসুস্থ বা চলাচলে অক্ষম ব্যক্তিদের প্রয়োজনে হুইলচেয়ার সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

এছাড়া কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর পরিবারের আর্থিক সামর্থ্য না থাকলে মরদেহ নিজ গ্রামে বা নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে থাকে ফাউন্ডেশন।

বিশেষ করে অসহায় ও অজ্ঞাতপরিচয় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে তারা কাজ করে যেতে চান। গত এক বছরে ফাউন্ডেশনটি ২৪ টি পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।

এদিকে সমাজে অনেক দানশীল ও পরোপকারী মানুষ রয়েছেন, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে আর্থিকভাবে অংশগ্রহণ করতে আগ্রহী। এমন মানবিক ও দানশীল ব্যক্তিদের আল-আকসা স্মৃতি ফাউন্ডেশনের সদস্যপদ গ্রহণ করে এই মহৎ সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। তাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক ঝাঁক তরুণের উদ্যোগে গড়ে ওঠা আল-আকসা স্মৃতি ফাউন্ডেশন আগামী দিনেও আরও সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের সহৃদয়বান পরোপকারী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়ে মানবিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করতে চায় প্রতিষ্ঠানটি।

আল-আকসা স্মৃতি ফাউন্ডেশন।

ঢাকা তেজগাঁও শিল্প এলাকার মধ্য কুনিপাড়ায় অবস্থিত। এখান থেকেই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটির বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম।

বর্ষপূর্তি অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা আল-আকসা স্মৃতি ফাউন্ডেশনের চলমান মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

“চলো সবাই একসাথে-জয় করব মানবতাকে”—এই মানবিক আদর্শকে সামনে রেখে আল-আকসা স্মৃতি ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

About Author Information

SI Wasim

Popular Post

অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া

আল-আকসা স্মৃতি ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন।

Update Time : 12:05:57 am, Saturday, 22 August 2026