3:13 am, Tuesday, 13 October 2026

সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়া হবে: ডিএনসিসি প্রশাসক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সবার সম্মিলিত সহযোগিতায় রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকায় ডিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, সরকারি নির্দেশনার আলোকে দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে। তাদের অংশগ্রহণ একটি টেকসই পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ৫৫ হাজার গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ রাজধানীর প্রধান সড়কের মিডিয়ানে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুতগতিতে চলছে।

শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় কর্মসূচির অংশ হিসেবেই ঢাকার সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করা হবে। এ কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী গাছের পরিচর্যায় সরাসরি যুক্ত থাকবে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতে তাদের বৃত্তির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। পরিচ্ছন্ন নগর গড়ার প্রসঙ্গে প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের একক প্রচেষ্টায় একটি মেগাসিটিকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য নাগরিকদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি নগরবাসীর প্রতি রাস্তায় বা যত্রতত্র প্লাস্টিক বোতল, ওয়ান-টাইম কাপ, টিস্যু, পানির কন্টেইনার ও অন্যান্য বর্জ্য না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার আহ্বান জানান।

তাঁর ভাষায়, নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই “ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা” রূপকল্পকে বাস্তবে রূপ দিতে পারে। অনুষ্ঠানে ডিএনসিসির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও শাশুড়ি আটক

সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়া হবে: ডিএনসিসি প্রশাসক

Update Time : 05:37:39 pm, Saturday, 22 August 2026