ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত আইনশৃঙ্খলারক্ষা অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপরাধ ও মাদকসংক্রান্ত মোট ৪০টি মামলা দায়ের করা হয়।
আজ রোববার (২৩ আগস্ট) এক বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষ বিষয়টি নিশ্চিত করেছেন।



















