5:44 pm, Sunday, 23 August 2026

নিরাপদ খাদ্য আইনে দেশব্যাপী অভিযান: এক সপ্তাহে ৬৭ লাখ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশজুড়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় পরিচালিত অভিযানে এক সপ্তাহে ২৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে আইন লঙ্ঘনের দায়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিএফএসএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট, বিশুদ্ধ খাদ্য আদালত ও সামারি ট্রায়ালের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামে একদিনেই ৪০ লাখ টাকা জরিমানা ২২ আগস্ট চট্টগ্রাম মহানগরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সামারি ট্রায়ালে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অনিয়ম প্রমাণিত হওয়ায় এসব প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয় এবং চারটি মামলা দায়ের করা হয়। ঢাকায় ৩ লাখ, জেলায় আরও ২৪ লাখ টাকা জরিমানা একই সময়ে ঢাকা মহানগরে সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা এবং তিনটি মামলা করা হয়েছে। এ ছাড়া পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় ১৫টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৫টি মামলা দায়ের করা হয়।

বিএফএসএ জানায়, ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালে কোনো জরিমানা না হলেও তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ২২০ খাদ্যস্থাপনায় মনিটরিং আইন প্রয়োগের পাশাপাশি সারাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ ২২০টি খাদ্যস্থাপনায় মনিটরিং পরিচালনা করা হয়েছে।

এ সময় খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণের বিষয়টি তদারকি করা হয় এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়। WHO-এর সঙ্গে নীতিগত পরামর্শ সভা ১৮ আগস্ট বিএফএসএর সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) RECAP মিশনের সঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যকর খাদ্যনীতি, খাদ্যে সোডিয়াম হ্রাস, ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এতে সভাপতিত্ব করেন বিএফএসএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম। জনসচেতনতামূলক প্রচারও অব্যাহত এক সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনে ট্রান্সফ্যাটবিষয়ক ১৪ মিনিটের টিভিসি এবং ৪২ বার স্ক্রলবার্তা প্রচার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক তিনটি পৃথক বার্তা মোট ৩৫ মিনিট সম্প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবি, রিলস ও ভিডিওর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

বিএফএসএর চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা ও একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগ, নিয়মিত মনিটরিং, গবেষণা ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম ঢাবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

নিরাপদ খাদ্য আইনে দেশব্যাপী অভিযান: এক সপ্তাহে ৬৭ লাখ টাকা জরিমানা

Update Time : 04:56:21 pm, Sunday, 23 August 2026