11:34 pm, Monday, 24 August 2026

ইনিংস ব্যবধানে হার এড়াতে ব্যর্থ বাংলাদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চেষ্টা চালিয়েও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারল না বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক কীর্তির পর ম্যাকাইয়ে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। সেটাও টেস্টের মোটে দুই দিনে।

ম্যাকাইয়ে এমন ইনিংস হারের লজ্জা সঙ্গী হলেও অস্ট্রেলিয়া সফরকে সহজে ভুলতে পারবে না বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অনেকের কাছে, বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় সেটি। এরপর ম্যাকাইয়ে বাংলাদেশ দেখল মুদ্রার উল্টো পিঠ। তাতে দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে ছিল শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে। বাঁহাতি পেসারের ৪৮ রানে ৭ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১০ রানে।

ইনিংস ব্যবধানের হার এড়াতে ১৪৬ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ আজ গুটিয়ে গেছে ৯৫ রানে। তাতে ইনিংস ও ৫১ রানে হেরে বসেন শান্তরা।

ম্যাকাইয়ে শুরু থেকেই অস্ট্রেলিয়া বোলারদের সামনে তেমন কিছু করতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। শান্ত-তানজিদ তামিমরা কতটা অসহায় ছিলেন, সেটা একটা পরিসংখ্যানেই স্পষ্ট। টেস্টে এই প্রথম দুই ইনিংসেই ১০০-এর নিচে অলআউট হলো বাংলাদেশ। আর সেটার প্রভাব পড়েছে ম্যাচেও। টেস্টে প্রথমবার দুই দিনেই হারল বাংলাদেশ।

বাংলাদেশকে আটকে দেওয়ার পথে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন। এছাড়া প্যাট কামিন্স ও নাথান লায়ন তিনটি করে উইকেট নিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা, মুখ পচনের কারণ ব্যাখ্যা করলেন চিকিৎসক

ইনিংস ব্যবধানে হার এড়াতে ব্যর্থ বাংলাদেশ

Update Time : 04:59:22 pm, Sunday, 23 August 2026