ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নতুন একটি চার্জ পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ। ‘সেটেলমেন্ট নোডাল এজেন্সি’ (এসএনএ) শীর্ষক এই প্রস্তাবিত চার্জের হার নির্ধারণ করা হয়েছে ইউনিটপ্রতি ০.০০৫ ভারতীয় রুপি।
মূল বিদ্যুৎ মূল্যের বাইরে গ্রিড পরিচালনা, মিটারিং ও দুই দেশের মধ্যে বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির জন্য এই চার্জ ধার্য করা হচ্ছে।





















