বর্তমান সরকার গুরুত্বের সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট বর্তমান বাস্তবতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে বিগত কোনো সরকার কাজ না করলেও, বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। এ বিষয়ে খুব দ্রুতই কার্যকর ভূমিকা রাখবে বর্তমান সরকার।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সমস্যা হলেও এই সংকট সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বহির্বিশ্বের সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আলোচনা করছে।’
রোহিঙ্গারা বাংলাদেশের জন্য মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলেও জানান মো. আসাদুজ্জামান। এ সময় রোহিঙ্গা ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত মানবিক সহয়তা আরও জোরদারের আহ্বান জানান বক্তারা।

















