3:58 pm, Friday, 6 November 2026

চাঁদা দাবি ও হুমকির দুই সপ্তাহ পর জয়পুরহাটের আক্কেলপুরে ওয়ার্কশপে হামলা-ভাঙচুর, প্রধান আসামি আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং তা না দেওয়ায় হত্যাসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকির অভিযোগের দুই সপ্তাহ পর জয়পুরহাটের আক্কেলপুরে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।

হামলাকারীরা বিভিন্ন কৃষিযন্ত্র ও যানবাহন ভাঙচুরের পাশাপাশি ওয়ার্কশপ ও বাড়ি থেকে নগদ টাকা ও মালামাল লুট করেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণকোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে আক্কেলপুর থানায় এজাহার দেওয়া হয়েছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজুকে (৩০) আটক করেছে। আটক রাজু উপজেলার তিলকপুর ইউনিয়নের চরদিঘী গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ, অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণকোলা এলাকায় কাশেম আলীর বাড়িতে ‘ভাই-ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি তৈরি ও মেরামতের কাজ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে কাশেম আলীর ছোট ছেলে আজাদ আলীর কাছে রাজু ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আজাদ ৫ হাজার টাকা দিতে চাইলেও তা নিতে অস্বীকৃতি জানানো হয়। পরে হত্যাসহ বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রোববার সকালে সরেজমিনে কৃষ্ণকোলা এলাকায় গিয়ে ওয়ার্কশপজুড়ে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। সেখানে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও যানবাহন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

ভুক্তভোগী কাশেম আলী বলেন, শনিবার সকালে রাজুর নেতৃত্বে এক থেকে দেড়’শ লোক দেশীয় অস্ত্র নিয়ে তার ওয়ার্কশপে হামলা চালায়। এ সময় সেখানে থাকা সোনালিকা, মাহিন্দ্রা ও ট্যাপ ট্রাক্টর, ধান মাড়াইয়ের ছয়টি গাড়ি, একটি পিকআপসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি। তিনি আরও বলেন, হামলাকারীরা ওয়ার্কশপ থেকে তিনটি ১২ ভোল্টের ব্যাটারি ও দুটি ড্যানেস পাম্প নিয়ে যায়।

পরে বাড়ির একটি ঘরের শোকেসের তালা ভেঙে সেখানে রাখা প্রায় ৮ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ করেন তিনি। কাশেম আলীর ভাষ্য, ব্যবসার কাজে তিনি বাইরে থাকার সুযোগে হামলাকারীরা এ ঘটনা ঘটায়। ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা করা হয়। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাঁদেরও হুমকি দেওয়া হয়। এ ছাড়া মাঠে থাকা ডিপ টিউবওয়েলের ট্রান্সফরমার চুরি করার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

হামলার সময় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে আক্কেলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সেখান থেকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এজাহার দেওয়া হয়েছে।

অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজুকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

চাঁদা দাবি ও হুমকির দুই সপ্তাহ পর জয়পুরহাটের আক্কেলপুরে ওয়ার্কশপে হামলা-ভাঙচুর, প্রধান আসামি আটক

Update Time : 09:23:38 pm, Sunday, 23 August 2026