12:26 am, Tuesday, 25 August 2026

নতুন দায়িত্বে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রী সাচিং প্রু জেরীর মতবিনিময়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন সাচিং প্রু জেরী। সাচিং প্রু জেরী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় বান্দরবান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাচিং প্রুর ডাকনাম জেরী। ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে তা র জন্ম। তার বাবা প্রয়াত অংশৈপ্রু চৌধুরী এবং মা প্রয়াত আবাঈ প্রু চৌধুরানী। তার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে নতুন পরীক্ষার মুখোমুখি অভিনেত্রী সামিয়া আফরিন

নতুন দায়িত্বে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রী সাচিং প্রু জেরীর মতবিনিময়

Update Time : 09:37:22 pm, Sunday, 23 August 2026