4:07 pm, Friday, 6 November 2026

চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ রোধে অভিভাবকদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মোমিন মালিতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদকের ভয়াল থাবা থেকে ছাত্রসমাজকে দূরে রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলাব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

রোববার (২৩ আগস্ট) সকাল ৭টায় মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি কলেজ ও ৫টি মাদ্রাসার প্রায় ১৯ হাজারের অধিক অভিভাবকের কাছে শুভেচ্ছাপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজল রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাছিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও নেতৃবৃন্দ।

ছাত্রদলের জেলা, উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের মধ্যে শুভেচ্ছাপত্র বিতরণ করেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রশাসন ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে সমাজের নানা নেতিবাচক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ রোধে অভিভাবকদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মোমিন মালিতা

Update Time : 10:16:34 pm, Sunday, 23 August 2026