11:29 pm, Sunday, 23 August 2026

যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিলে শত্রু গণ্য করা হবে, তেহরানের হুঁশিয়ারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যেকোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এসময় তেহরান প্রতিশোধ হিসেবে শত্রুদের স্বার্থে আঘাত হানবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে, গতকাল শনিবার ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ইরানের ওপর যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই আজ দুই দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়াও সোমবার বিকেলে সৌদি-ফরাসি কৌশলগত অংশীদারিত্ব পরিষদের উদ্বোধনী বৈঠকে সভাপতিত্ব করবেন ম্যাখোঁ ও সৌদি যুবরাজ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবার পেল আর্থিক সহায়তা

যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিলে শত্রু গণ্য করা হবে, তেহরানের হুঁশিয়ারি

Update Time : 10:18:43 pm, Sunday, 23 August 2026