11:55 pm, Sunday, 23 August 2026

জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে জামালপুরে প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নরুন্দি চকবাজার এলাকায় যাত্রাবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩টি বস্তায় রাখা বিপুল পরিমাণ ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। সদর উপজেলার মিরাপুর ঘাট এলাকা থেকে মাংসগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ঢাকার বিভিন্ন হোটেলে মানুষের খাবারের জন্য সরবরাহের উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল।

পরে রোববার দুপুরে জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের ৬ মাস ও ২ মাসের সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন ও রাসেল মিয়া। পাশাপাশি তাঁদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এই ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাদের ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে, তবে তারা পালিয়ে যায়। এবার মাংসের এই বড় চালানসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা গেছে।’

এই মাংসের উৎস কোথায় এবং চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সাভারে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড

Update Time : 10:45:36 pm, Sunday, 23 August 2026