11:55 pm, Sunday, 23 August 2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।

দায়িত্ব বণ্টনে বলা হয়েছে, প্রতিমন্ত্রী–১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে প্রতিমন্ত্রী–২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি–সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবেন। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এ দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সাভারে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

Update Time : 10:50:22 pm, Sunday, 23 August 2026