12:23 am, Monday, 24 August 2026

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের গাছা থানাধীন বশির মিল এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আব্দুল গনি রোডের সাদিয়া জুয়েলার্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ ওই জুয়েলারি দোকানের স্বত্বাধিকারী ছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি দোকানের ভেতরেই অবস্থান করছিলেন। সাধারণত সকালে দোকান খুলে ব্যবসা পরিচালনা করতেন তিনি। কিন্তু শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায়ে দীর্ঘ সময় ধরে দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে গাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে আবুল কালাম আজাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পুলিশের ধারণা, কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন।

এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নতুন ছাঁট চুলে আরলিং হালান্ডকে দেখে অবাক প্রেমিকা

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

Update Time : 11:06:47 pm, Sunday, 23 August 2026