7:25 pm, Monday, 24 August 2026

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংক্রমণ বিষয়ে জনসচেতনতা বাড়ানোও জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও একই কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শিশু শাকিবের চিকিৎসা ব্যয় নিয়ে চরম দুশ্চিন্তায় বাবা-মা

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Update Time : 06:20:41 pm, Monday, 24 August 2026