চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত গত তিন মাসে সারা দেশে মোট ৯৩৪টি খুনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের ভিত্তিতে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ হিসাব অনুযায়ী, দেশে প্রতি মাসে গড়ে ৩০০টির বেশি এবং দৈনিক প্রায় ১০ জন মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।



















