2:12 pm, Tuesday, 25 August 2026

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী ছয়জন বীর বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাদের স্মরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২০০৬ সালে ২৫ আগস্টে আইভরি কোস্টের সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ছয় সদস্য শাহাদাত বরণ করেন। ২০০৬ সালের এই দিনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনওসিআই (UNOCI)-এ দায়িত্ব পালনের উদ্দেশ্যে আইভরি কোস্টের বিমানবন্দর থেকে আবিদজানে নিজ নিজ ক্যাম্পে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য শাহাদাত বরণ করেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনকালে তাঁদের এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষা ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।

শাহাদাত বরণকারী শান্তিরক্ষীরা হলেন—ল্যান্স কর্পোরাল এস এম মিরাজ আহমদ, ল্যান্স কর্পোরাল মো. আব্দুস সাত্তার, সৈনিক মো. মিজানুর রহমান, সৈনিক আব্দুল হালিম, সৈনিক মোহাম্মদ শহিদ মিয়া এবং সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান খান। বাংলাদেশ সেনাবাহিনী এক শ্রদ্ধাবার্তায় জানায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই বীর সেনাসদস্যদের মহান আত্মত্যাগ জাতির জন্য গৌরবের।

তাদের পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গ ভবিষ্যৎ প্রজন্মের শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা সাহসিকতা, মানবিকতা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

Update Time : 11:56:21 am, Tuesday, 25 August 2026