সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত ৩০ বছর মেয়াদি একটি বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তিটি নিয়ে তিনি একটি কড়া শর্ত জুড়ে দিয়েছেন—সৌদি আরব যতক্ষণ না ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করছে, ততক্ষণ এটি চূড়ান্তভাবে কার্যকর হবে না।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


















