আমেরিকার অ্যারিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা।
ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ এলাকায় শনিবার এই বন্যার উৎপত্তি হয় বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।




















