12:10 am, Tuesday, 10 November 2026

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের আবাসন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্কবার্তা জারি করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। শহরটিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের কঠোর ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রমণকারীদের আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ আগস্ট কলকাতায় একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে—এমন বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বিধি মেনে এসব হোটেল পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

এমন পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসন নিয়ে যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য ঢাকা ত্যাগের আগেই হোটেলে কক্ষের প্রাপ্যতা এবং সেটি বর্তমানে চালু আছে কি না, তা ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মিশন। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগী ও তাদের সফরসঙ্গীদের ক্ষেত্রে শহরে পৌঁছানোর আগেই হোটেল বুকিং সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে হোটেল থেকে হাসপাতালের দূরত্ব, বুকিংয়ের বৈধতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই খোঁজ নিতে বলা হয়েছে। উপ-হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্রমণকালীন ভোগান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশি পর্যটক ও রোগীদের স্থানীয় নিরাপত্তা বিধি মেনে সতর্কতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করা উচিত।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

Update Time : 01:13:05 am, Friday, 4 September 2026