1:14 am, Monday, 9 November 2026

পাকুন্দিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো—জ্ঞান-আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া ১৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁঞা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ সময় জিপিএ-৫ পাওয়া ১৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হলে তাদের আত্মবিশ্বাস বাড়ে।

পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হয়। ভবিষ্যতে দেশ গঠনে এসব মেধাবী শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

যশোরে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক

পাকুন্দিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

Update Time : 01:44:00 am, Sunday, 6 September 2026