2:02 am, Monday, 9 November 2026

চন্দনাইশের বিজয় রাম বিহারে সশস্ত্র ডাকাতি: ভিক্ষুকে জিম্মি করে টাকা ও দানবাক্স লুট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয় রাম বিহারে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৪টার দিকে পাঁচজনের একটি সশস্ত্র ডাকাতদল উক্ত বৌদ্ধ বিহারে হানা দিয়ে জ্ঞান রক্ষিত ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষে বেঁধে রাখে।

পরে আলমারির চাবি নিয়ে নগদ ৩০ হাজার টাকা, সাউন্ড বক্স, প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং বিহারের দুটি দানবাক্স ভেঙে ভেতরে থাকা সব টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভোররাতে পেয়ারা বাগানে কাজ করতে যাওয়া ৫-৬ জন কৃষক বিহারের সামনে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। ওই কৃষকদের মধ্যে ইউসুফ, বাসুয়া, ফখরুল ও নাজিমসহ পাঁচজন কৃষককে বেঁধে রাখার পর ডাকাতদল মূল মন্দিরে প্রবেশ করে এই লুটপাট চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ শফি জানান, রাত ৪টার দিকে পেয়ারা বাগানের উদ্দেশে যাওয়া স্থানীয় কৃষকদের বেঁধে রেখে ডাকাতদল এই অপরাধ সংঘটিত করে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম শিকদার। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সরকারি সেবায় নাগরিকদের হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চন্দনাইশের বিজয় রাম বিহারে সশস্ত্র ডাকাতি: ভিক্ষুকে জিম্মি করে টাকা ও দানবাক্স লুট

Update Time : 03:33:04 pm, Saturday, 12 September 2026