2:11 am, Monday, 9 November 2026

শিবচরে ভোররাতে হার্ডওয়্যার দোকানে ভয়াবহ আগুন, ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুর প্রতিনিধি: রবিন চৌধুরী

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল বাজারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘মায়ের দোয়া হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক ইউসুফ খান।

দোকানের মালিক ইউসুফ খান জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। ভোররাতে পাশের মসজিদের হুজুর তাকে ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান, পুরো দোকান দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর খন্দকার বলেন, শিরুয়াইল বাজারের অন্যতম বড় ব্যবসাপ্রতিষ্ঠান ছিল ‘মায়ের দোয়া হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি’। দোকানটিতে বিপুল পরিমাণ মালামাল মজুত ছিল। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দোকানের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

শিবচরে ভোররাতে হার্ডওয়্যার দোকানে ভয়াবহ আগুন, ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

Update Time : 06:55:26 pm, Saturday, 12 September 2026