2:11 am, Monday, 9 November 2026

মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিবচরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জনগণ

  • SI Wasim
  • Update Time : 08:28:22 pm, Saturday, 12 September 2026
  • 86
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিবচরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জনগণ

মাদারীপুর প্রতিনিধি: রবিন চৌধুরী

মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মাদারীপুরের শিবচর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

শনিবার বিকেলে শিবচর বাজারে সচেতন মহল, সর্বস্তরের জনগণ ও পুলিশিং কমিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। শিবচর পৌরসভার পুলিশিং কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নান খান-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিবচরকে মাদকমুক্ত করতে মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, নদী ও পরিবেশের ক্ষতি করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন। অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনগণ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

আলোচনা সভায় উপস্থিত সবাই মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলনমুক্ত শিবচর গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

SI Wasim

Popular Post

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিবচরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জনগণ

Update Time : 08:28:22 pm, Saturday, 12 September 2026