7:00 pm, Tuesday, 3 November 2026

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

  • Desk Report- Bangladesh Diplomat প্রতিবেদক: Desk Report- Bangladesh Diplomat
  • Update Time : 04:23:43 pm, Friday, 10 May 2024
  • 1626
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের কয়েকটি এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সেসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

শুক্রবার (১০ মে) ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

ইরানে সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে আগুন

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

Update Time : 04:23:43 pm, Friday, 10 May 2024