12:23 am, Monday, 12 October 2026

নোয়াখালীর সেই বিদ্যালয়ে আরও ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে বিদ্যালয়টির মোট ৪৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর ১৬ জন শিক্ষার্থী এরপর ১৪ সেপ্টেম্বর ২১ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে। ১৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে একজনকে উন্নত চিকিৎিসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানি সরকার বলেন, ‘একর পর এক জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়ে স্বাস্থ বিভাগের তদন্তে এটিকে ম্যাস হিস্টিয়া বলে মনে হচ্ছে। তবে, কৃষি বিভাগের তদন্তে বিদ্যালয়ের পাশে জমিতে কিটনাশক ব্যবহারের কারণে বাতাসে গন্ধ ছড়িয়ে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।’

এ বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে বলেও জানান ডা. মানসী রানি সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকেসহ অন্যরা

নোয়াখালীর সেই বিদ্যালয়ে আরও ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

Update Time : 02:14:51 am, Thursday, 17 September 2026