1:06 pm, Monday, 5 October 2026

বিপিএলে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ: দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করল বিসিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের দলসংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা।

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধির বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযুক্ত আবদুল কায়ুম রাশেদ বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন। তার বিরুদ্ধে ম্যাচের ফল বা ম্যাচের অন্য কোনো দিক প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়া এবং দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া তদন্তের স্বার্থে নিজের ব্যবহৃত প্রধান মোবাইল ফোন জমা দিতে অস্বীকৃতি জানিয়ে তদন্তে বাধা দেওয়া বা বিলম্বিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্য অভিযুক্ত আমিন খান বিপিএলের ১১তম আসরে তিনি দুর্বার রাজশাহীর টিম অপারেশনস/ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরের আসরে চট্টগ্রাম রয়্যালসেও একই ধরনের দায়িত্বে ছিলেন।

আমিন খানের বিরুদ্ধে ম্যাচের ফল বা ম্যাচের অন্য কোনো দিক প্রভাবিত করার চেষ্টা, কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে সরাসরি বা পরোক্ষভাবে প্ররোচিত বা সহায়তা করা এবং দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। তদন্তের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিসিবি জানিয়েছে, অভিযোগের পর দুইজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। চলমান এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বিসিবি আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সন্ধ্যার পর নির্দিষ্ট স্থানে বসতে পারবেন হকাররা: সিডিএ চেয়ারম্যান

বিপিএলে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ: দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করল বিসিবি

Update Time : 01:28:28 am, Friday, 18 September 2026