12:22 am, Monday, 12 October 2026

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশা চালক আহত, ঢাকা মেডিকেলে ভর্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইবাদুর রহমানের পিতার নাম লুৎফুর রহমান। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুল্লা গ্রামে। বর্তমানে তিনি মুগদা থানাধীন মান্ডা এলাকায় থাকেন।

আহতকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিনের বরাত দিয়ে জানা যায়, রাত ৮টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণে ইবাদুর আহত হন। পরে ইবাদুরকে উদ্ধার করে রাত ৮টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অটোরিকশা চালককে জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকেসহ অন্যরা

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশা চালক আহত, ঢাকা মেডিকেলে ভর্তি

Update Time : 12:07:54 am, Saturday, 19 September 2026