12:22 am, Monday, 12 October 2026

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪৫ ভরি স্বর্ণালংকারসহ যাত্রী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪৫ ভরির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা হাসান মুরাদ নামের ওই যাত্রীকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

শাহ আমানত বিমানবন্দর সূত্র জানায়, আজ সকাল পৌনে ৯টায় সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তার ব্যাগ থেকে ৪৫ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক হাসান মুরাদের বাড়ি চট্টগ্রামের রাউজানের নাসিরনগরে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকেসহ অন্যরা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪৫ ভরি স্বর্ণালংকারসহ যাত্রী আটক

Update Time : 12:11:32 am, Saturday, 19 September 2026