7:03 pm, Sunday, 11 October 2026

শুক্র ও শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার অনুরোধ জানাল ধর্ম মন্ত্রণালয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সারাদেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অর্থ জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে ওই দুই দিন হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন। এতে আরও বলা হয়, ২৫ ও ২৬ সেপ্টেম্বর অফিস সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত অর্থ জমাদানকারীরা উপস্থিত থাকবেন, ততক্ষণ হজ নিবন্ধনের অর্থ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকেসহ অন্যরা

শুক্র ও শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার অনুরোধ জানাল ধর্ম মন্ত্রণালয়

Update Time : 12:26:30 am, Tuesday, 22 September 2026