9:18 pm, Sunday, 11 October 2026

চকবাজারে বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর চকবাজারে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পূর্ব ইসলামবাগের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ১৩ বছরের মোহাম্মদ আলীফ ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপুর গ্রামে। আলীফের বাবা মোহাম্মদ কবির বলেন, স্কুল থেকে ফিরে দুপুরের বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল আলীফ। ছাদ খুব পিচ্ছিল ছিল। খেলার একপর্যায়ে দুই ভবনের মাঝে ফাঁকা জায়গা দিয়ে ছেলে নিচে পড়ে যায়। কবির বলেন, ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকেসহ অন্যরা

চকবাজারে বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Update Time : 01:05:48 am, Friday, 25 September 2026