12:55 pm, Saturday, 26 September 2026

চট্টগ্রামে জনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনতা ব্যাংক পিএলসির ব্যবসায়িক মতবিনিময় সভা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান উপস্থিত শাখা ব্যবস্থাপকদের সিএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখতে আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

পাঁচ বছরেও নির্মাণ হয়নি বাগেরহাটের মোরেলগঞ্জের পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন

চট্টগ্রামে জনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 10:05:35 am, Friday, 25 September 2026