3:54 am, Sunday, 27 September 2026

ঠাকুরগাঁওয়ে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৭

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৩২ হাজার ২২০ টাকা ও তাসসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় জুয়া খেলারত অবস্থায় সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং নগদ ৩২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন— রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে অলিম হোসেন (৪৭), রংপুরের গংগাচড়া উপজেলার পাইকন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল আউয়াল (৪৮), বাঁশবাড়ী গ্রামের মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে রতন কুমার রায় (৩৭), উজধাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হান্নান (৪৫), বগুড়াপাড়া বলিদ্বারা গ্রামের মৃত সাখাওয়াত মোল্লার ছেলে মো. আফছার (৫৫), বলিদ্বারা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে মো. উজ্জ্বল (৬৪) এবং রাণীশংকৈল উপজেলার মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আব্দুল জব্বার (৫৫)।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও রয়েছেন। তারা একত্রিত হয়ে জুয়ার আসর বসিয়েছিলেন বলে পুলিশের দাবি। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

খুমেক মেডিসিন বিভাগের প্রধান পদে স্বাচিপ সদস্য নিয়োগের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ঠাকুরগাঁওয়ে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৭

Update Time : 02:47:13 am, Sunday, 27 September 2026