আলুর নাগেট তৈরির উপকরণগুলো হলো: আলু ৩টি, ডিম ১টি, মরিচের গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, ধনিয়াপাতা কুচি আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, তেল পরিমাণমতো এবং ব্রেডক্রাম্বস পরিমাণমতো।
প্রণালি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। এরপর তার সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ধনিয়াপাতা, দিয়ে ভালো করে মেখে নিন। এবার তাতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে দিন। এবার মিশ্রণটি থেকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। এবার একটি একটি করে টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আলুর নাগেটস।


















